সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশেও সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে সংস্থাটি সম্প্রতি ১০ দফা নির্দেশনা দিয়েছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরের তথ্য-প্রযুক্তি অবকাঠামো সুরক্ষায় প্রত্যেক কর্মকর্তাকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন ও একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ইমেইল বা লিংকে ক্লিক করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অজানা অ্যাটাচমেন্ট বা লিংক খোলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সব সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখতে হবে, পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করা যাবে না, অফিসের ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করতে হবে, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু রাখতে হবে এবং অফিসিয়াল যোগাযোগে শুধুমাত্র বেবিচকের ইমেইল ব্যবহার করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ সংরক্ষণ ও স্ক্যান ছাড়া পেনড্রাইভ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি বিশ্বের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বেবিচকের ওয়েবসাইটে সাইবার আক্রমণের বিষয়টি উল্লেখ করে ঝুঁকি মূল্যায়ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এজন্য একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত বেবিচকের নিরাপত্তা সদস্য এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, বিমানবন্দর ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সাইবার ঝুঁকি মূল্যায়ন এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সালমান শাহ হত্যা মামলায় আসামি হলেন ডন

নিজস্ব প্রতিবেদক: আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১

৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিলো রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

ডেস্ক রিপোর্ট: লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা ড.কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, ৮ই আগস্ট ২০২৪ তারিখে আমি ও আমাদের সংগঠন লিবারেল ডেমোক্রেটিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শিয়ালকোলে লিফলেট বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ

এনবিআরের আন্দোলন নিয়ে সরকারের হুঁশিয়ারি: ‘চাকরি অত্যাবশ্যক সার্ভিস ঘোষণা’

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (২৯ জুন) বিকেলে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, রাজস্ব

ডিম ও সবজির দামে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক: মাছ-মাংসের দাম বেশি থাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ডিম ও সবজি প্রধান ভরসা হয়ে ওঠে। এই নিত্যপণ্য দুটির বাজারে এখন বেশ অস্বস্তি রয়েছে। ডিমের