সাইনবোর্ডে আ.লীগ নিয়ে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন লেখা ভেসে ওঠে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে। এর জেরে ওই হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল সড়কের ‘সিটি হসপিটাল’-এ ওই হামলা হয়।

হাসপাতালে এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা সবাই বিএনপির সহযোগী অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

হাসপাতালের কর্মচারীরা জানান, হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি দল এবং সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাসদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে মো. বাবলু (৩৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।

সিটি হসপিটালের ম্যানেজার কাজী মো. শাহজাহান নাজিম বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে প্রথম হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু,আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠে। তখন আমাদের নৈশপ্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয়, এরপর লেখাটি পুনরায় ভেসে ওঠে। ডিসপ্লে হাসপাতালের কোনো অ্যাপে, তারে বা মোবাইলে নিয়ন্ত্রণ নেই। এটি হাসপাতালের বাইরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।

ম্যানেজার নাজিম অভিযোগ করে বলেন, গতকাল রাতে ডিসপ্লেতে লেখা ভেসে ওঠেনি। এটি ঘটানো হয়েছে। এরপর হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ হাসপাতালে ব্যাপক ভাংচুর চালানো হয় এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হাসপাতালের চিকিৎসক সালমা ইসলামের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পূর্ববিরোধ ছিল। ধারণা করছি ওই বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, স্বাস্থ্য বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন

অনলাইন ডেস্ক: মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি

সাঁথিয়ায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ধরা ২ যুবক

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টা চালিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা

সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ পেলো জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কার

আবদুল জলিলঃ বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস আয়োজিত কাব স্কাউট, রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এর সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ। তিনি ইউনিট,

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম স্থানে বাংলাদেশ, ভিসা ছাড়া ৩৮টি দেশ ভ্রমণ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা

শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ দল। রবিবার (৭ এপ্রিল) রাতে

পবিত্র আশুরা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

অনলাইন ডেস্ক: হিজরি ১৪৪৭ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক