সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২ জানুয়ারী বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, আব্দুল্লাহ মাহমুদ, জেলা শাখার সহ-সভাপতি শামীম রানা, সাধারণ সম্পাদক সীমা খন্দকার, সিনিয়র সাংবাদিক মুকুল খসরু, এসএস রুশদী প্রমূখ।

বৈঠকে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকার চেষ্টা করছে।

বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে।

১০-১১-১২ জানুয়ারী খুলনা বিভাগের ১০টি জেলায় সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর রাজশাহী বিভাগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে (সংবাদ বিজ্ঞপ্তি)।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন

টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের

যমুনা তীরে সোলার প্লান্টে ১কোটি টাকার মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা রফিক সরকারের ভাতিজাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুসাঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার।

অনলাইন ডেস্ক: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেওয়া, এবং জনমনে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট প্রকাশের অভিযোগে তাদের

জানা গেলো রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যার পেছনের কারণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় গত ১৪ এপ্রিল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুহুল আমিন নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।