সাংবাদিক শিশিরের ওপর হামলা, তিন আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি ভিজিডি চাল কেনাবেচায় অনিয়মের তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।

শুক্রবার দিবাগত ভোরে উপজেলার দোবিলা গ্রামে পৃথক অভিযানে মৃত খোকার ছেলে সাহেদ আলী এবং তার দুই ছেলে আরিফুল ও আশিককে আটক করা হয়। পুলিশ জানায়, অনিয়মের অভিযোগে উল্লিখিত তিনজনকে শনাক্ত হওয়ার পর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সূত্র মতে, বৃহস্পতিবার বিকেলে মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ৩০ কেজি ভিজিডি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কেনার সময় সাহেদ আলীকে দেখা যায়। ওই সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে সাহেদ আলী ও তার দুই ছেলে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনসহ কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে সিরাজগঞ্জ প্রেসক্লাব, তাড়াশ প্রেসক্লাবসহ পেশাদার সাংবাদিক সংগঠনগুলো দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু

অনলাইন ডেস্ক: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি), তিনিসহ বিজেপির চার

আইএমএফের কিস্তি যোগে রিজার্ভ ২৭.৩১ বিলিয়ন ডলার অতিক্রম

নিজস্ব প্রতিবেদক: ন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন করে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ কিস্তি ছাড়ের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার

ভ্যাটিকান সিটি সফরে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভ্যাটিকান সফরে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উৎযাপন 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় এক শতাব্দী ধরে এ

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া