সাংবাদিক ফিরোজকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে গণমাধ্যমকর্মী ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার সাভারের তেতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।

গ্রেপ্তার মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফছার আলীর ছেলে। তিনি মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া গ্রামের সেক্টরপাড়ায় বসবাস করেন। এর আগে ১১ আগস্ট পূর্ব বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে বিজিবি সেক্টরপাড়ায় ফিরোজের নিজ বাড়ির সামনে তাকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করে গুরুতর আহত করে আসামিরা।

হামলার শিকার আহত ফিরোজ আহমেদ মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া এলাকার মৃত বিল্লাল হোসেন বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি। মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন ফিরোজ। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১১আগস্ট ভোর ৫টার দিকে ফজরের নামাজে যাওয়ার পথে সাংবাদিক ফিরোজ আহম্মেদকে পিটিয়ে গুরুতর আহত করে আসামি মিলন ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাচেষ্টার দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতি ছেলে ও একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলে খেলাধুলা করার সময় তাদের মধ্যে হাতাহা‌তি হয়। এ ঘটনার জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা করে মিলনসহ আরও ৪-৫ জন। তারা হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিক ফিরোজকে হত্যাচেষ্টা মামলার মূল আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় মোট তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ও শীলকূপ টাইমবাজার ইউনিট জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম-২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারী)

যশোরে গ্রামের বাড়িতে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইমরুল কায়েস নামে ওই শিক্ষাথী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ইমরুলের বন্ধু রকি

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে কলঙ্কিত করেছে তাদেরকে ধিক্কার জানাই। ৫ ই

আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি

বেলকুচিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মাস্টার কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাকে বেলকুচি আমলী