সাংবাদিক নির্যাতন বন্ধে ১৪ দফা দাবি, দেশজুড়ে কলম বিরতি পালন

“বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে”বিএমএসএফ চেয়ারম্যানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে দেশব্যাপী কলম বিরতি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “রাষ্ট্রের পক্ষে কাজ করতে গিয়ে সাংবাদিকরা এখন মামলা, নির্যাতন ও হয়রানির শিকার। পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য করবেন না আমাদের কঠোর আন্দোলনে যেতে।”

তিনি আরও বলেন, “মব জাস্টিসের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দুর্নীতিবাজরা সাংবাদিকদের টার্গেট করছে।”

বক্তারা রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে বলেন, “সাংবাদিক নির্যাতনকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলকে কলঙ্কিত করবেন না। সাংবাদিকদের পাশে থাকুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন।”

মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন

২. সাংবাদিক তালিকা প্রণয়ন

৩. সাংবাদিক নিয়োগ নীতিমালা গ্রহণ

৪. পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধসহ মোট ১৪ দফা দাবি।

সভায় বক্তব্য রাখেন:

সাংবাদিক নেতা মঞ্জুর হোসেন ঈসা, খায়রুল আলম রফিক, টিএইচএম জাহাঙ্গীর, মমিন আনসারী, রুনা লায়লা তানজানিয়া, নুরুল হুদা বাবু, কবির নেওয়াজ, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভূঁইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন পলাশ, শাওন বাঁধন, মরিয়ম আক্তার মারিয়া, শাহজাদি সুলতানা, সোহেল রানা জয়, আরাফাত রহমান হিমেল, আরমান হোসেন রাজিব, মো. জামাল হোসেন, হেদায়েতুল্লাহ জামালী এবং নির্যাতিত সাংবাদিক নজরুল ইসলাম দয়া।

গত ৭ মে অনুষ্ঠিত গণমাধ্যম সপ্তাহ ২০২৫-এর সমাবেশ থেকে ২০ মে দেশব্যাপী কলম বিরতির কর্মসূচি ঘোষণা করে বিএমএসএফ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড

১৪ মাসের শিশু সন্তানের স্বীকৃতি পেতে ভুক্তভোগী নারীর আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে হলেও বর্তমানে স্বামী-স্ত্রীর সম্পর্কে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। স্বামী পক্ষ সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর ফলে

দেশের পথে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাঙ্কক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার স্থানীয় সময় রাত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক পরাশক্তি হয়ে ওঠা ইরান

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত ক্রমশই ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান যে কৌশল দেখিয়েছে, তাতে নতুন করে প্রশ্ন উঠেছে—কঠোর নিষেধাজ্ঞার পরেও দেশটি কীভাবে এমন

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলেন ৩২ জেলে, ভারতে গেলেন ৪৭ জেলে

নিজস্ব প্রতিবেদক: বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের