সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা, মামলা ও পেশাগত হয়রানির প্রতিবাদে আগামী ২০ মে সারাদেশে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ডাক দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সাংবাদিক সমাবেশে এ ঘোষণা দেন ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

দাবিসমূহের মধ্যে রয়েছে-সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরি করে আইডি নম্বর প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, এবং ভুয়া সাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনজুর হোসেন ঈসা, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, জি কে রাসেল, পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, আইটি উপ-কমিটির সদস্য আশরাফুল ইসলাম রোহিত, ঢাকা মহানগর উত্তরের সভাপতি জাকির হোসেন, সাংবাদিক নেতা মরিয়াম আক্তার মারিয়া, ওয়াসেফ উদ্দিন আহমেদ (বরিশাল), জাহাঙ্গীর কবির ও তাপস মাহমুদ (বরগুনা), শেখ রাজা, সাকিব জামাল (সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি), সেলিম রানা (যশোর), মোঃ রুহুল আমিন (চাঁদপুর), মোশাহিদ আলী (ছাতক), মাহমুদুন্নবী (পত্নীতলা), মাসুদ চৌধুরী (মানিকগঞ্জ) প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় পেশাদার সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছেন, এমনকি ‘টোকাইদের’ দ্বারাও নির্যাতিত হচ্ছেন। ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা পেশাগতভাবে চরম হুমকির মুখে পড়ছেন। নিয়োগ নীতিমালা না থাকায় রাজনৈতিক প্রভাব ও দুর্বৃত্তদের ফোনেই সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনা ঘটছে।

তারা অভিযোগ করেন, গণমাধ্যম সপ্তাহসহ সাংবাদিকদের কোন দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় না, যা সাংবাদিকদের প্রতি বিমাতাসুলভ আচরণেরই বহিঃপ্রকাশ। অথচ দেশে কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পুলিশ, শিক্ষা—প্রতিটি খাতেই আলাদা সপ্তাহ ও দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলনে নামতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনমুক্ত একটি আগামীর বাংলাদেশ গঠনে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজ বুধবার (২৬ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রয়েল রুপালী হোটেলে অনুষ্ঠিত দোয়া

বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান

সিরাজগঞ্জে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে জেলের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষে বিমল হালদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি

কেরানীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় ভুয়া চিকিৎসাসেবা প্রদানকারী এক প্রতারককে আটক করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও

রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে