সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে বরখাস্ত কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

একই দিনে হাইকোর্ট থেকে সুলতানা পারভীন জামিন পান। তবে কারাগারে জামিন সংক্রান্ত কাগজপত্র না পৌঁছায়ায় তিনি এখনও কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চে সুলতানা পারভীন প্রশাসনের একটি পুকুর নিজের নামে নামকরণ করেন। অনুসন্ধান ও সংবাদ প্রকাশের পর ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।

পরবর্তীতে আরিফুল ইসলামের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ দেখিয়ে রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জামায়াত ইসলামীর পক্ষ থেকে পুজা মন্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব তাকে কারণ দর্শানোর নোটিশ

মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসিনা-কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঠিকানায় পুলিশ খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের

নিউইয়র্কে ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মুশফিকুল আনসারী

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফর সঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে,