সাংবাদিক ইলিয়াসের সাক্ষাৎকারের পর পুতুল গ্রেপ্তার ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার পর কণ্ঠশিল্পী ও স্কুলশিক্ষিকা পুতুলকে স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তার এবং তাঁর বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও সদর উপজেলায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলমডাঙ্গা গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডে প্রথম মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পুতুল একজন শিক্ষিকা ও সংগীতশিল্পী। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি ও ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। বক্তারা অবিলম্বে তাঁর মুক্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের বিচারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. ঝন্টু, রুবেল, রানা, জুয়েল, রিপন, শরিফ হোসেন, কামরুজ্জামান বকুল, ইলিয়াস, মোবারক, রকিবুল ইসলাম খান, আসাদুল ইসলাম, মামুন রানা, ইখলাস কনক, রেজাউল, বুলবুল, আরিফ মেম্বার, হাসিবুল, মাসুম, খালেকসহ অনেকে অংশগ্রহণ করেন।

এদিকে, একই দিন সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা নতুন বাজারে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, পৌর বিএনপির সাবেক সভাপতি আরঙ্গজেব বেল্টু এবং জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, একজন শিক্ষক ও শিল্পীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাঁরা পুতুলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর)

আল্লামা সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত

ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, সাড়া মেলেনি

অনলাইন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক একটি চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। ঢাকা

ভারতজুড়ে ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষ, রাজ্যে রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মিজানুর রহমান মিনু

রাজশাহী প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার