সাংবাদিক আসাদুজ্জামান তুহিনক হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে আহত করার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জীবননগর প্রেস ক্লাবের উদ্যোগে বাসিস্যান্ড চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন, আরটিভির দুবাই প্রতিনিধি ও জীবননগরের সন্তান এসএম শাফায়েত এবং প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান।

এ সময় বক্তারা বলেন, একটি মারামারির ঘটনার ভিডিও ধারণ করায় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের একটি চায়ের দোকানে নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে একদল সন্ত্রাসী৷ এছাড়া বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনকে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে গুরতর আহত করা হয়েছে। আমরা উভয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা বার বার হত্যা ও নির্যাতনের শিকার হলেও এসব ঘটনার সুষ্ঠু বিচার হয় না। যার ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। একইসাথে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করা হোক। যাতে করে ভবিষ্যতে আর কেউ সাংবাদিক হত্যা ও নির্যাতনের মত জঘন্য কাজ করার সাহস না পায়। এছাড়া জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু সায়েম হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক৷

এসময় জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷ মানববন্ধনটি সঞ্চালনা করেন জীবননগর প্রেস ক্লাবের সদস্য চাষী রমজান আলী।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাটোরে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক। মঙ্গলবার সকাল

আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয়-আদালতে জামায়াতের লোক: বিএনপি নেতা আলতাফ

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা

ইবিতে বাস আটকানো নিয়ে সমন্বয়ক-শিক্ষার্থীদের হাতাহাতি, বাস ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সাথে এসবি পরিবহনের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাস আটক করে ভাঙচুর

টাঙ্গাইলে মালিক সমিতির স্মারকলিপি, ইট বিক্রি বন্ধের ঘোষণা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইট প্রস্তকারী মালিক সমিতির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশ আগামি ২৫ মার্চ থেকে টানা পনের দিন ইট

তাড়াশে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউণ্ডেশনের 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা