সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর আবেদনের পর এ সিদ্ধান্ত আসে।

সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান এ তথ্য জানিয়েছেন। ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তুলে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।,

তার বিরুদ্ধে মামলাটি করেছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়।

বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে বের হতে থাকে ঘটনার প্রকৃত চিত্র। এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা

ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি,বিএনপির  বহিস্কৃত নেতা ফরিদ মেম্বার গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবি, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে অপ্রপ্রচার করায়

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া, হার্ট ও ফুসফুস সংক্রমণে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের

বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের হতেই রাস্তা দুটির নির্মাণ

ইসরায়েলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১১

অনলাইন ডেস্ক: ইসরায়েলের ১০ স্থানে আজ রোববার হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে,