সাংবাদিকের অনুসন্ধানে বক্তব্য, কয়েক ঘণ্টার মধ্যেই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানার আনোয়ারপুর গ্রামের পুতুল নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা কিছু ব্যক্তি তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

সোমবার রাতে ইউটিউবে প্রচারিত সাংবাদিক ইলিয়াস হোসাইনের ফিফটিন মিনিটস অনুষ্ঠানের সর্বশেষ পর্বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির শীর্ষ দুই নেতা শরীফুজ্জামান শরীফ ও টরিকের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে পুতুল নামের ওই নারী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শরীফুজ্জামান তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং পরে প্রতারণা করেন।

প্রতিবেদনটি প্রচারের পর মঙ্গলবার ভোরে পুলিশ আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে পুতুলকে গ্রেপ্তার করে।

দর্শনা থানার ওসি বলেন, গত ২৯ সেপ্টেম্বর কামারপাড়া এলাকা থেকে তিনটি স্বর্ণের বারসহ আসমা নামের এক নারীকে বিজিবি আটক করে। পরবর্তীতে আদালতে দেওয়া জবানবন্দিতে আসমা উল্লেখ করেন, আনোয়ারপুর গ্রামের কিতাব আলীর মেয়ে পুতুল তাকে ওই স্বর্ণের বার সরবরাহ করেছিলেন। সেই স্বীকারোক্তির ভিত্তিতেই পুতুলকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে স্থানীয়রা দাবি করেছেন, পুতুলের নামে আগে কোনো মামলা বা অভিযোগ ছিল না। অনুসন্ধানী প্রতিবেদনে বক্তব্য দেওয়ার জেরেই তাকে ফাঁসানো হয়েছে বলে তাদের ধারণা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার বলেন, পুতুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকের প্রতিবেদনে বক্তব্য দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়।

উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসাইনের ওই অনুসন্ধানে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়, যা প্রচারের পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয়

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তহবিলসংকট: বাড়ছে বেকারত্ব ও নিরাপত্তাহীনতা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বড় ধরনের আর্থিক তহবিল সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা প্রায় ৭০ শতাংশ কমে যাওয়ায় চলতি বছরের ডিসেম্বর

সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ শুক্রবার (১৭ অক্টোবর) বেলকুচির শেরনরস্থ দলীয়

হটাৎ বাংলাদেশকে ভয়াবহ দুঃসংবাদ দিল জাতিসংঘ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আমদানি শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে অসমতার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড) প্রকাশিত সাম্প্রতিক