সাংবাদিকদের সাথে রাষ্ট্রযন্ত্রের বিমাতৃসূলভ আচরণ বন্ধ করতে হবে: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ দায়িত্বশীল, দক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবিদের এগিয়ে আসতে হবে। এলাকার গণমানুষের চাহিদার ভিত্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি শনিবার দুপুরে সংগঠনের নারায়ণগঞ্জ বন্দর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি আরও বলেন, এ পেশার হারানো ঐতিহ্য, মর্যাদা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। নয়তো তলানিতে ঠেকানো পেশার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সাংবাদিকদের সাথে রাষ্ট্র যন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে। বিগত ৫৪ বছরে রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ দাবি গুলো পূরণে কোনরূপ সহযোগিতা কিংবা চিন্তাও করেননি। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষার মত অতি গুরুত্বপূর্ণ দাবি আজও অপূরনীয় রয়ে গেছে।

নারায়ণগঞ্জ বন্দর শাখার সভাপতি এস এম শাহিন আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, বিএনপির নেতা মেজবাহ উদ্দিন স্বপন, সেচ্ছাসেবকদল নেতা পাপ্পু আহাম্মেদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ বন্দরের বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনীতিবিদ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় নেতা এসএস রুশদী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। সভায় ২৫ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোমস্তাপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আওয়ামীলীগ জড়িত বিএনপির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

যে স্কুলে ছাত্রীদের স্কুলে যেতে হয় অভিভাবকের পাহাড়ায়

ফরিদপুরের বোয়ালমারীতে অতিমাত্রায় বেড়েছে বখাটেদের উৎপাত। মাঝেমধ্যেই স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তসহ শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটছে। এমন এক ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত

গাজায় নতুন ইসরায়েলি আগ্রাসন, বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ায় উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছেন আড়াই লাখেরও বেশি ফিলিস্তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

ঠিকানা ডেস্ক: দেশের ৫৪তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ সোমবার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে তার প্রথম

সলঙ্গায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল এলাকায় সড়ক দুর্ঘটনায় নলকা ইউনিয়নের চকমোনাহারপুর এলাকার মৃত আসাদ উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।