সাংবাদিকদের ‘কমনসেন্স’ কমছে

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলের ন্যারেটিভ কখনও কখনও এতটাই শক্তিশালী হতে পারে যে, দেশ, রাষ্ট্র, সরকার আর দলের সীমারেখা মুছে দিতে পারে। তখন ব্যক্তির বিশুদ্ধ দেশপ্রেম ভাবনাও দলীয়প্রেমের ফাঁদে পড়তে পারে। ব্ল্যাকহোল চরিত্রের এমন দলীয় ন্যারেটিভ গ্রাস করতে পারে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমনকি সংবাদকর্মীদের কমনসেন্সও।

বছরের পর বছর ধরে কমনসেন্স হারানোর এমন চর্চায় সংবাদকর্মীরা শেষ অবধি মননে-মগজে দলীয়কর্মী-ই হয়ে ওঠেন। ফেসবুকে দারুণভাবে সক্রিয় সংবাদকর্মীদের নিউজফিডে চোখ রাখলেই যার প্রমাণ পাবেন।যারা দেশের চোখে দল মাপার কমনসেন্স হারিয়ে দলের চোখে দেশ দেখেন।

অথচ বিস্ময়কর হচ্ছে, দলীয় ন্যারেটিভ ফেরি করে বেড়ানো সংবাদকর্মীরা বুঝতেই পারেন না তারা ‘কমনসেন্স’ হারিয়েছেন। রাজনীতির বাইনারিতে আটকে বিশেষ ন্যারেটিভের পক্ষে সম্মতি উৎপাদনে ‘শিশু বা পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নন’ জাতীয় অস্ত্র ব্যবহার করছেন।

মূলত, কোনো দেশ বা রাষ্ট্রকে অপারেট করার জন্য রাজনৈতিক দল অপরিহার্য হলেও কোনো বিশেষ দল বা গোষ্ঠী দেশের চেয়ে বড় বা সমান হতে পারে না। ফলে ন্যারেটিভে বুঁদ হয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সংবাদমাধ্যমকে সেই দলের প্রচারযন্ত্রে পরিণত করার চেষ্টা কমনসেন্সের ঘাটতিই বলা যায়।

সাংবাদিকদের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির। একটি আলোচিত ঘটনায় পত্রিকাগুলোর নিউজট্রিটমেন্ট বিষয়ে তিনি পোস্ট করেছেন, “দেশি সাংবাদিকদের মধ্যে ‘কমনসেন্স’ ও ‘গুড ইনটেনশন’ এর ঘাটতি যে আছে তা আর গোপনীয় বিষয় নয়। আরেক পোস্টে লিখেছেন, “এই অশিক্ষিতরাই বাংলাদেশের সাংবাদিক। ”

সহজ করে বুঝলে, দলীয় ন্যারেটিভে বুঁদ হওয়া সাংবাদিকদেরই তিনি অশিক্ষিত বলেছেন। যাদের ‘কমনসেন্স’ ও ‘গুড ইনটেনশনে’ ঘাটতি আছে। সত্য হচ্ছে, অন্ধ দলপ্রেম কখনও দেশপ্রেম জাগায় না। দলীয়প্রেমের বাইরে এসে যতটা শক্তভাবে রাজনীতিকে প্রশ্ন করা যায়, জবাবদিহিতায় আনা যায়, ভেতরে থেকে ততটা নয়। ফলে একমাত্র দলপ্রেমহীন সংবাদকর্মীরাই ভালো সাংবাদিক হয়ে উঠতে পারেন।

এই লেখাটি যেসব সংবাদকর্মী পড়ছেন তারা যদি লেখকের দলীয় দৃষ্টিভঙ্গি বুঝতে চিন্তিত হয়ে পড়েন, তাহলে ধরে নেবেন, আপনি রাজনীতির বাইনারির ফাঁদে আটকে আছেন। ক্ষমতার জন্য যারা জনগণের ক্ষতি করতেও দ্বিধা করে না তাদের প্রতি আপনার মুগ্ধতা রয়েছে। আপনার কমনসেন্স নড়বড়ে। সংবাদ লেখার ক্ষেত্রে ন্যারেটিভের ফিল্টারে বার বার আটকে যেতে পারেন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৭

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, আমাদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। বুধবার (৩০ এপ্রিল)’ ঢাকায়

মানবিক বিবেচনায় এইচএসসি শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হতে পারে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দিতে না পারা রাজধানীর এক এইচএসসি পরীক্ষার্থীর বিষয়ে মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

পতিত সরকারের প্রকল্প এগিয়ে নিচ্ছে স্থানীয় সরকার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যখন যে দল ক্ষমতায় এসেছে সে দলের প্রভাবশালী ব্যক্তি বা রাজনীতিকরাই গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় পরিচালনা করে

দীর্ঘ ৬ মাস পর ছাত্র আন্দোলনে নিহত লেবুর লাশ উত্তোলন

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৬ মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লেবু শেখ এর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার