সাঁথিয়ায় খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা, জনতার হাতে ধরা ২ যুবক

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল ব্যবহার করে ডাকাতির চেষ্টা চালিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই যুবক। পরে তাদের সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারের চাউল পট্টিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক খান রাইস মিলের মালিক শামসুর রহমানের দোকানে প্রবেশ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় জনতা ছুটে এসে ডাকাতদের ধরে ফেলে। ধস্তাধস্তির পর তাদের কাছে থাকা পিস্তলটি খেলনা পিস্তল হিসেবে শনাক্ত হয়। পরে উত্তেজিত জনতা তাদের সাঁথিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক যুবকদের পরিচয় জানা গেছে, তারা হলেন সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন (২২) এবং একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার নানা আয়োজনে জন্মদিন পালিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানার জন্মদিন পালন করা হয়েছে। এ

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতীয় তরুণী বাংলাদেশে

লালমনিরহাট প্রতিনিধি: প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন রিয়া মনি মানের এক তরুণী। তবে প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নিরুপায় হয়ে পড়েছেন

আন্দোলনের চাপে প্রত্যাহার পটিয়া থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার

দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।,

৫০ টাকা করে মিছিলে জনবল সরবরাহ দেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় এই বস্তির বাসিন্দা নারীদের মৌসুমি মিছিলে যাওয়ার ডাক পড়ে। তাঁরা মিছিলে গিয়ে পরিবারের জন্য একটু বাড়তি আয় করেন। এবার মিছিলের ভাড়া কমেছে।

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার