সহিংসতা আরও উসকে দিতে ইরানে ঢুকছে মার্কিন অস্ত্র-বিস্ফোরক: গোয়েন্দা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ইরানের বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে। যা বিক্ষোভের আড়ালে সহিংস কার্যক্রম চালানোর উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে এমন কিছু অডিও রেকর্ড রয়েছে। যেখানে বিদেশ থেকে বিক্ষোভকারীদের চলমান এই সহিংসতাকে আরও উসকে দিতে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে শোনা যায়।

ইরানের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তারা বিদেশি এজেন্ট পাঠিয়ে ইরানে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

তবে ইরান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব কর্মকাণ্ড প্রমাণিত হলে পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পথও খোলা থাকতে পারে।

জানা গেছে, বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে ইরান। ইতিমধ্যে দেশটি চলমান গণআন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইসআরএনএ) দাবি করেছে, সোমবার রাত পর্যন্ত তারা ৬৪৬ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া সাধারণ ব্যক্তি রয়েছেন সাতজন।

সংস্থাটি আরও জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়।

তাড়াশে নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের মতবিনিময় সভা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তাড়াশ উপজেলার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারি)

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পত্র সংগ্রহ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন

সাদাপাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী

বিএনপির প্রার্থী বাছাইয়ে শিক্ষাগত যোগ্যতার প্রাধান্য

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত একক প্রার্থী তালিকায় শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি। দলটি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে ২৩৬ আসনে প্রার্থী নির্ধারণ

প্লট দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের করা তিন মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন