সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানে সরকারি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পশ্চিম এশিয়া) সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক কারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানানো হয়েছে।,

এই সফরের সময় দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উচ্চপর্যায়ের সফর ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও এতে ফুটে উঠেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই সফরের মাধ্যমে পাকিস্তান-ইরান সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, আরাগচির সফরে ইরান-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইসরাইলি হুমকি মোকাবিলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হবে।

তিনি লেখেন, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পাকিস্তানে উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেরানীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় ভুয়া চিকিৎসাসেবা প্রদানকারী এক প্রতারককে আটক করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

“সততার পরীক্ষায় জামায়াত শীর্ষে”-দাবি মুফতি আমির হামজার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা দাবি করেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত ছাড়া অন্য কোনো দলে

শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা

মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু

বাংলাদেশকে চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই