সলঙ্গা ইসলামিয়া বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠনেও ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও তদন্তে অগ্রগতি নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।

গত ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার এসএসসি ব্যবহারিক পরীক্ষার দিন বিজ্ঞান বিষয়ের জন্য প্রতিজনের কাছ থেকে ৪০০ টাকা, কৃষি বিষয়ে ১৫০ টাকা, ভোকেশনাল শাখায় ১০০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৭০০ টাকা এবং ধারাবাহিক মূল্যায়নে ১৬৭ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করা হয়। এসব অর্থ আদায়ের দায়িত্বে ছিলেন পরীক্ষাকেন্দ্র সচিব ও একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার।

পরবর্তীতে এ বিষয়ে শিক্ষার্থীরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিলে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেনকে প্রধান করে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তবে অভিযোগ রয়েছে, তদন্ত কার্যক্রম এখনও শুরু হয়নি। বরং অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে দুই সহকারী শিক্ষক এবং দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগকারী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান আমির হোসেন বলেন, “এইচএসসি পরীক্ষার ব্যস্ততার কারণে তদন্ত শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে।”

অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র সরকার ৩০ জুন (সোমবার) বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ডেকে তার বিরুদ্ধে সহযোগিতা চাইলেও তারা এতে সাড়া দেননি বলে জানা গেছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের এনায়েতপুরে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এনায়েতপুরের একটি মিলনায়তনে সকলের

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

জুুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হৃদরোগে আক্রান্ত শিশু সোয়াইব এর চিকিৎসার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ৭ বছরের শিশু সোয়াইব। থানার হাটিকুমরুল

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।, সোমবার (২৭ অক্টোবর) সকাল