সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমিরে বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের শহরিয়ারপুর গ্রামে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর কে এম হারুন অর রশিদের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ করে কে এম হারুন অর রশিদ বলেন, “পরিকল্পিতভাবে আমাদের প্রতিপক্ষরা আমার বাড়িতে আগুন দিয়েছে। তখন বাড়িতে আমার ৭০ বছর বয়সী বাবা, যিনি হৃদরোগে আক্রান্ত, এবং অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে অবস্থান করছিল। আমি গ্রামের ভেতরে ছিলাম। আগুনের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে স্থানীয়দের সহযোগিতায় মোটর সেট চালু করে আগুন নিয়ন্ত্রণে আনি।”

তিনি আরও জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের আগের রাতে দুর্বৃত্তরা হঠাৎ করে বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেন নাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক: মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্রায়

আন্দোলনে কারা নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদেরকে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া

বিএসএফের হাতে ১০ বছরে নিহত ৩০৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপশি আহত হয়েছেন ২৮২ জন।

নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, ইউএনও লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। এসময় ওই নেতারা মঞ্চ থেকে শিল্পীদের নামিয়ে দেওয়াসহ সামনে

হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রেজাউল ইসলাম হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের। রোববার বিকালে জেলার

ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), জানিয়েছে, শুক্রবার রাতে তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এ