সলঙ্গা অস্ত্রের মুখে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ দায়ের

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী তাহা জ্জত হোসেন ভুইয়া বাদী হয়ে ৫ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (২৭ আগষ্ট) হাটিকুমরুলের চরিয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত বাহাদুর আলীর শেখের ছেলে আব্দুস সালাম (৫২), সাইদুর রহমান শেখ এর ছেলে রেজাউল করিম (৪২), আল আমিন শেখ (৩৩), বাহাদুর আলী শেখ এর ছেলে হায়দার আলী (৬৫), হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম বাবু মিয়া(৩০) নামে এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে যানাযায়, হাটিকুমরুলের চড়িয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন ভুইয়ার ছেলে তাহাজ্জত হোসেন (৩৫) চরিয়া শিকার মৌজার ১৩০৭ নং দাগের জমির পরিমাণ ৩৮ শতকের এর কাতারে দক্ষিণ পূর্ব ছাহাম হইতে ৮শতক এবং একই দাগের দক্ষিণ ছাহাম হইতে ১০শতক ও ১৩০৭ নং দাগের দাগের ৮ শতক সহ ১৩১৩ নং দাগের জমির পরিমাণ ২০শতকের কাতারে ৯ শতক পূর্ব ছাহাম হইতে ১৩১৭ নং দাগের ২৮ শতকের কাতে ০৬ শতক দক্ষিন ছাহাম হইতে মোট ৪১ শতক জমি ক্রয়সূত্রে মালিক।

ক্রয় করা এই জমি তাহাজ্জত হোসেন ভুইয়া দীর্ঘদিন যাবত ভোগ করে আসছিলেন। ভোগ দখল থাকাকালিন অবৈধ স্বার্থের লোভে অভিযুক্তরা দীর্ঘদিন যাবত তার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করার জন্য পায়তারা করে আসছিলেন।

এরই এক পর্যায়ে বুধবার সন্ধায় ভুক্তভোগী তাহাজ্জত হোসের অভিযুক্তরা ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করতে, তাদের পেশী শক্তি প্রয়োগ করে, দেশীয় আস্ত্র সস্ত্র নিয়ে টিন, বাঁশ দিয়ে জোর পূর্বক ভাবে ঘড় নির্মান শুরু করেন। তাদের ঘড় নির্মাণে বাধা দিলে অভিযুক্তরা প্রকাশ্যে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

এ ব্যপারে সরেজমিনে গিয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন, আমাদে পৈত্তিক সম্পত্তি আমরা দখল করে ঘড় নির্মাণ করছি। অভিযোগ দিয়ে আমাদের ঘড় নির্মাণ কেও বন্ধ রাখতে পারবে না।

এ বিষয়ে সংঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু করনীয় নেই। কোর্টের মাধ্যমে করতে বলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন: মানা হয়নি বিল্ডিং কোড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে।

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: সকল অপেক্ষার অবসান শেষে কাল বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে

সিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. হযরত আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হযরত আলী সদর

করপোরেট সাংবাদিকতা আটকে দিল ‘এখন’ টিভির সিকিউরিটি

ঠিকানা টিভি ডট প্রেস: ক’দিন আগে আমাদের স্মার্ট মোজো রিপোর্টার আরিফ বলল, “ভাইয়া, ‘এখন’ টিভিতে সিভি দিয়েছি। একটু দেখবেন?” বললাম, “তুষার ভাই তরুণদের আইডল। কাজ

যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

কুয়েটে ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আজ মঙ্গলবার