সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রোজিনা খাতুন (২৪) সলঙ্গা থানার এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্বামী মোতালেব হোসেন। বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে রোজিনা ও মোতালেবের বিয়ে হয়। তবে মোতালেবের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। ছয় দিন আগে তিনি ফেনী থেকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাশের ঘরে থাকা রোজিনার ভাতিজা বায়জিদ শিশুর কান্নার শব্দ শুনে জানালা দিয়ে উঁকি মারেন। তখন তিনি রক্তাক্ত অবস্থায় বিছানায় রোজিনার মরদেহ এবং পাশে কাতরানো মোতালেবকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা খুলে ওই দৃশ্য দেখেন।
রক্তাক্ত অবস্থায় মোতালেবকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সবার অধিকার নিশ্চিত হয়

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ

প্রকাশ্য অনুষ্ঠানে হাসিনার বক্তব্য দেওয়ায় দিল্লির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, পলাতক সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ায় সৈন্যদের প্রশংসায় পাক সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনের সৈন্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ফিল্ড মার্শাল মুনির

নির্বাচনের আগে রাজনৈতিক বিভক্তি তীব্র

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি তীব্র আকার ধারণ করেছে। সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)