সলঙ্গায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ: রহস্যজনক মৃত্যুতে তদন্তে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (বয়স আনুমানিক ৪০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে হাটি কুমরুল গোল চত্বর সংলগ্ন হাইওয়ে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সলঙ্গা থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না, তা নিশ্চিত করতে মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। এটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।”

পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ বা দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। এ কারণে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তি পথচারী ছিলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন—সে বিষয়েও পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চললেও পুলিশ বলছে, প্রকৃত ঘটনা উদঘাটনে প্রযুক্তিগত সহায়তা ও নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থ্যাৎ, বেশ কিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের

সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের (ফ্ল্যাট) সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার বাজারমূল্য প্রায়

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত আট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ

আমি কোন দলের এমপি নই, আমি উল্লাপাড়াবাসীর এমপিঃ মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম-দুর্নীতি ও লুণ্ঠনের কারণে দেশের প্রায় দুই ডজন ব্যাংক এখন রুগ্‌ণ। এ তালিকায় সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ও বিদেশী ব্যাংকও রয়েছে। অনিয়ম-দুর্নীতি ও

উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকর করা হবে;জামায়াতে ইসলামীকে সিইসি 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বেলা সাড়ে ১২টা থেকে