সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার সাতশ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটের দিকে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানার ভেংড়ী এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে সাইফুল ইসলামের কয়লার দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ দুই ব্যক্তি ধরা পড়েন।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী সিটি করপোরেশনের কাঁঠালবাড়ীয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. রবিউল ইসলাম (৫৫) এবং গোদাগাড়ী পৌরসভার মাদারিপুর পূর্বপাড়ার মৃত সমিরুদ্দিন শাহর ছেলে মো. বাবুল শাহ (৬০)। তারা দুজনেই দীর্ঘদিন ধরে ট্রাকে করে হেরোইন বহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা

সাংবাদিক নির্যাতনের অভিযোগ তাড়াশ থানার ওসি (তদন্ত) পুলিশ লাইনে সংযুক্ত

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার

গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত

জয়পুরহাটে বিজিবির অভিযানে দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি)-এর অভিযানে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন পাস করেছে বলে