সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি অভিযানিক দল অধিনায়কের দিকনির্দেশনায় সলঙ্গা থানার রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মো. লালন (২৭) নামে এক ব্যক্তিকে ১০৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে।

অভিযানের সময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লালন জানান, তিনি দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, পুলিশের হাতে তুলে দিলেন উপস্থিত জনতা

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিক্সা চালক নিহত

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই)

খামেনির দেশত্যাগের গুঞ্জন, এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা

হোলি আর্টিজান হামলা: কেন হাইকোর্ট কমাল সাত জঙ্গির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন মানুষ নির্মমভাবে নিহত হন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া

লন্ডনের কিংসমিডো ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: লন্ডনের কিংসমিডো ঈদ্গাহে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বরাবরের মতোই নেতাকর্মীরা জড়ো