সলঙ্গায় ভুল অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাফিজা মেমোরিয়াল হসপিটালের সিজারিয়ান অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা

রবিবার (১৬ মার্চ) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি এলাকার হাফিজা মেমোরিয়াল হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানাযায় খালখুলা কালুপাড়া ভায়াট এলাকার সিদ্দিকের স্ত্রী লতা খাতুন (৩০) সিজার অপারেশন করেন হসপিটালের কর্তব্যরত ডাঃ শারমনি আক্তার সর্না ও এ্যনেস্থেশিয়া রাজিবুল ইসলাম ও হাসপাতালের নার্স শাহনাজ খাতুন।

নবজাতকের ওজন কম হওয়ায় ও ১০ মাসের আগেই সিজার করার ফলে মা ও নবজাতকের সংকটাপন্ন অবস্থা হলে তারাতারি করে বগুড়া জিয়া মেডিকেলে রেফার্ড করেন হাফিজা হাসপাতাল কর্তৃপক্ষ।

বগুড়া নেওয়ার পর মৃতুবরন করলে বগুড়া থেকে ফেরার পথে হাফিজা মেমোরিয়াল হাসপাতালে সামনে আ্যমবুলেন্স দার করিয়া রোগীর স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নিলে স্থানীয় নেতাকর্মী ও ক্যাডার বাহিনি দিয়ে ভয়ভীতি ও মিমাংসার কথা বলে সেখান থেকে বিদায় করে দেন। এ ঘটনার পর থেকে সিআরবিসি এলাকায় চলছে নানান গুন্জন।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, রোগী মারা গেলে তারা আ্যমবুলেন্স নিয়ে এসে হাসপাতালের সামনে জরো হলে – তাদের উল্টো মামলার ভয়ভীতি ও মিমাংসার কথা বলে হাসপাতালের সামনে থেকে বিদায় করে দেয়, চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে এখানে অনিয়ম হয়ে আসছে। কিন্তু সমস্যা হলেও বিভিন্ন মাস্তান ও প্রসাশনের ভয় দেখিয়ে রোগীর স্বজনদের থামিয়ে দেওয়া হয়। মা ও নবজাতক মরার পরও হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে কোনো কথা বলছেন না কেউই।

রোগীর সজনের কাছে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম আত্মীয়তার কারনে কিছু করি নাই তার পরও যদি মাটি দিতে আসতো তাও মনে বুঝ দিতে পারতাম।

এ বিষয়ে ডাঃ শারমিন আক্তার সর্নার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করলে রিসিভ করেন নি তিনি।

এবিষয়ে হাফিজা মেমোরিয়াল হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কে ফোন করে সাংবাদিক পরিচয় দিলে রং নাম্বার বলে ফোন কেটে দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার, ঘটনাটি সম্পর্কে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বর থেকে পলাতক চার নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা

সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি)

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২০

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খবর কি সত্য?

ঠিকানা টিভি ডট প্রেস: সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব ও জুলাই-আগস্ট এর আন্দোলনে নেতৃত্বদানকারী নেতাদের নামে থাকা বাইনান্স (Binance) নামক আন্তর্জাতিক

বেলকুচিতে বিবাদমান জমি নিয়ে হট্টগোল, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ছিনতাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপা নিয়ে হট্টগোলের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট (শনিবার)

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা