সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় দুই পাওনাদারের নামে আদালতে মামলা দায়ের করেছে সিদ্দিক জামাল নামে এক প্রতারক।

শনিবার (৩ মে) দুপুরে সলঙ্গা থানার সামনে একটি মার্কটে এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী ব্যবসায়ী সলঙ্গা থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের নুর ইসলামের ছেলে গোলাম মোর্শেদ ও তার মামা আলম মোল্লা।

ভুক্তভোগী ব্যবসায়ী গোলাম মোর্শেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি ও আমার মামা আলম মোল্লা এক জন চাল ও ফিড ব্যাবসায়ী। থানার জগজীবনপুর গ্রামের হাজী সাইদুর এর ছেলে সিদ্দিক জামাল আমার আত্মীয় হওয়ায় ব্যবসায়ীক প্রয়োজনে আমার কাছ থেকে ১৪ লক্ষ টাকা নেয়। ব্যবসায়ীক লাভের টাকা সমদয় ভাবে উভয় পাবে এমন কথা বলেন টাকা নেন সিদ্দিক জামাল। কিন্তু সিদ্দিক জামাল একজন আওয়ামীলীগের পদধারী নেতা হওয়ায় ৫ ই আগষ্টের পর একটি বিস্ফোরক মামলায় আটক হয়। সিদ্দিক জামাল তিন মাস পরে জেল হাজত থেকে জামিনে মুক্তি পায় তার পর থেকে সু-কৌশলে পূর্ব পরিকল্পিত ভাবে আমার ব্যবসায়ীক সুবাদে দেওয়া উল্লেখিত টাকা আমাকে পরিশোধ না করিয়া এখন উল্টাপাল্টা কথা বলছেন।

এমনকি আমার উক্ত টাকা না দেবার মর্মে অস্বীকার করাসহ আমাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সলঙ্গা আমলী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

আমাদের দাবি প্রশাসনের কাছে পাওনাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদের সহায়তা কামনা করছি। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী আলম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ বিজয় দিবসে এতিমখানায় উন্নত খাবার না পাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা

সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম

বিস্ফোরক মামলায় বেলকুচিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্ফোরক আইনের মামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) ভোররাতে পৌর

টিউলিপ সিদ্দিকের ১৩ বছরের কর নথি জব্দ করলো দুদক

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিকের গত ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ১লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা