সলঙ্গায় বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

জুয়েল রানা: ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকায় একটি কটন মিলের শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যানচলাচল একদম বন্ধ হয়ে যায়। শনিবার (২৯ মার্চ), বিকেল আড়াইটার দিকে ভুইয়াগাঁতী এলাকার ‘আর আর স্পিনিং এন্ড কটন মিল’ কারখানার শ্রমিকেরা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সোয়া ৩ টার দিকে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকরা বেতন ও ঈদ বোনাস না পেয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিল। এরপর ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

আন্দোলনরত শ্রমিক ফজলুল হক বলেন, চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না দেয়ায় আমরা আন্দোলনে নেমেছিলাম। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে আমাদের আশ্বস্ত করেছে। দেখা যাক কি হয়।

আর আর স্পিনিং এন্ড কটন মিলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)। আব্দুল মান্নান বলেন, কারখানায় প্রায় চার শতাধিক শ্রমিক কাজ করে। এদের কারও বেতন বকেয়া নেই। কিন্তু চলতি মাসের বেতন না দেয়ায় তারা মহাসড়ক অবরোধ করেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দিয়েছে। এখন আমরা তাদের বেতন পরিশোধের চেষ্টা করছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে

অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ সাংবাদিক রাকিবের জন্মদিন পালিত

নজরুল ইসলাম: একযুগ ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা ও লেখক রাকিব এর জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারী) রাত ৮টার দিকে শহরে

একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার তিন পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ

গাজার যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নয়, ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির পর যুদ্ধাপরাধীদের বিচারের কথা ভুলে গেলে চলবে না বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। তিনি বলেন, গাজা যুদ্ধের

ঈদ অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের আগমুহূর্ত

মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্ভুদ্ধ করার জন্য খতিবদের প্রতি আজহারির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান