সলঙ্গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষকদল ও ছাত্রদল।

বুধবার (২১ মে) দুপুরে সলঙ্গা বাজারের আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনের ঐতিহ্যবাহী এলাকা সলঙ্গায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। পরিকল্পিতভাবে যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নিরপরাধ নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শুক্রবার ধুবিল ইউনিয়নের নইপাড়া গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম। জনস্বার্থে বাধা দিতে গেলে যুবদল নেতা আব্দুল মমিন, সদস্য রোকনুজ্জামান ও কৃষকদল নেতা সোবহান আলীসহ বিএনপির ১০-১২ জন নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। হামলায় তাদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলের মধ্যে তিনটি ভাঙচুর করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু হামলাকারী শহিদুল ইসলাম উল্টো চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে দলটির নেতাকর্মীদের হয়রানির শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

বক্তারা এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ইকবাল বাহার জালাল, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মতিন সরকার, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও ধুবিল ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ এপ্রিল), আবহাওয়াবিদ একেএম

ডিএনসির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় হাতে-নাতে আটক ১৩, বহিষ্কার ১৮

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ

ফেন্সিডিলসহ সেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া

যারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট: প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি

কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদলের হামলা,জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। এ ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রশিবির।

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের