সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

জুুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হৃদরোগে আক্রান্ত শিশু সোয়াইব এর চিকিৎসার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ৭ বছরের শিশু সোয়াইব।

থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া কালিবাড়ি গ্রামে আব্দুস সামাদ এর ছেলে শিশু সোয়াইব। তার চিকিৎসায় ৪-৫ লাখ টাকার প্রয়োজন। পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না বলে জানায় শিশুটির পরিবার।  প্রতিবেশীরা জানায়, ছোট্ট সোয়াইব এর মা সন্তানের চিন্তায় নিজেও অসুস্থ হয়ে গত বছর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।

শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ আলী রেজা ফারুক জানান, শিশুটির জন্মগত হৃদরোগে আক্রান্ত উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে হৃদরোগে অপারেশন ও অন্যন্য রোগের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। সময় যতই গড়াবে ততই বড়ো আকারসহ অন্যন্য রোগও শরীরে দ্রুত ছড়াবে। তাই দ্রুত অপারেশন ও সুচিকিৎসা না করা গেলে শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে।

সোয়াইব এর বাবা সামাদ বলেন, চোখের সামনে ছেলের কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন এবং চিকিৎসা করাতে হবে। অপারেশন ও চিকিৎসার টাকা কোথায় পাবে, সে কান্নাজড়িত কণ্ঠে বলেন অপারেশন করতে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে শুনে আমার মাথায় কাজ করছে না। একদিকে গত বছর স্ত্রীকে হারিয়েছি আমি। এরপর তিনি আর কথা বলতে পারেননি। দুই চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছে। তার ছেলের অপারেশনের জন্য সরকার এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে ৬টি রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে শিশুটির চিকিৎসা করাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলেই শিশুটি তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। আর সঠিক কাগজপত্র দিয়ে আবদেন করলে যাচাই-বাছাই করে অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই—নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নলকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সোমবার

ডিসেম্বরে না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন

কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামীর নাম আলমগীর কবির(৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের

সিরাজগঞ্জ-৪ আসনে প্রার্থীদের হলফনামা: সম্পদ, আয়-ব্যয় ও মামলার তথ্য প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা নির্বাচনী হলফনামা বিশ্লেষণে তাদের সম্পদ, আয়-ব্যয় এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। নির্বাচনে অংশ নেওয়া

গানের কলি ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক যখন জেলে!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ৫মে, ২০২৫: জনপ্রিয় বাউল গানের কলি ফেসবুকে পোস্ট করায় সাংবাদিক যখন জেলে! হায় কি বিচিত্র এ বাংলাদেশ! জানা গেল, শনিবার ৩ মে

সিরাজগঞ্জে নবজাতকের লাশ গোপনের চেষ্টায় হাসপাতালকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে লাশ গোপনের অভিযোগে ‘পিস ল্যাব অ্যান্ড হাসপাতাল’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)