সলঙ্গায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা খ. ম. তৌহিদুর রহমান বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদারের সঙ্গে অসদাচরণ করেন এবং উপস্থিত অন্যান্য শিক্ষকদের প্রতি অশোভন আচরণ করেন।
এ ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারির আহ্বান জানান।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বংশাই নদীর পূন্যস্থান পূণ্যার্থীদের ঢল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বংশাই নদীর বাসাইল কাঞ্চনপুর ইউনিয়নের সয়দামপুর গ্রামের অংশে দিনব্যাপী পূণ্যস্থান পূণ্যার্থীদের ঢল নামে। পূণ্যস্থন উপলক্ষে মেলা বসেছিল। ব্রিটিশ শাসনামল থেকে

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার

রায়গঞ্জে কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারী বেগম নূরুন নাহার তর্কবাগীশ কলেজে উপজেলা কৃষক

বিএনপিতে একক প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া: বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্তের কাজে ব্যস্ত বিএনপি। ইতোমধ্যে ২০০টিরও বেশি আসনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শেষের পথে। শিগগিরই তাদের

৩৫০০ বছরের পুরোনো শহরের খোঁজ পেরুতে: নতুন ইতিহাসের দুয়ার খুলল ‘পেনিকো’

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে ৩৫০০ বছরের পুরোনো একটি প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। সম্প্রতি আবিষ্কৃত এই শহরটির নাম ‘পেনিকো’, যা

এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪