সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার কালিবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানাযায়, চরিয়া কালিবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ বেল্লাল হোসেনের (৪৫) এর সাথে প্রতিবেশী ভাই ও ভাতিজা জামাল উদ্দিন ( ৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৪০) এর দীর্ঘদিন সিমানা ও জমি সংসক্রান্ত বিরোধ চলে আসছিল।

গত( ৮ই মার্চ) রাত অনুমানিক ১১.৪০ এর দিকে আনোয়ার হোসেন(৪০), জামাল উদ্দিন(৬৫), আনোয়ারের স্ত্রী আনিজা খাতুন (৩৫), আনোয়ারা খাতুন (৬০) সহ বেশকয়েকজন বেলালের বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও লুটপাট করে নগদ টাকাপায়সা নিয়ে যাওয়ার সময় পেট্টোল ডিজেল দিয়ে খড়ের পালায় আগুন লাগিয়ে চলে যায়।

এসময় তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে ভুক্তভোগী বেলাল হোসেন (৪৫) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন জানান, আনোয়ার এবং আনোয়ারের স্ত্রী আনিজা খাতুনের এলাকার কারো সাথেই খাতির নেই। তাদের সাথে অনেকেরই দন্ড লেগেই থাকে। তাদের অতিরিক্ত উগ্র আচরণ ও ভাষা খারাপের জন্য সবাই তাদের দেখে ভয় পায়। আনিজা আমাদের জায়গা দিয়ে বাথরুমের নোংরা পানি গড়ায় আবার খরের পালা থেকে খড় খুলে নিয়ে গিয়ে তাদের গরুকে খাওয়ায়। কিছু বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে আসে।

বিকালে এনিয়ে কথাকাটাকির জেরে রাতে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করে যাওয়ার সময় খরের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিভাতে না পারলে এখানে প্রায় ৫ থেকে ৬ টি পরিবার একদম শেষ হয়ে যেত। তারা আমাদের হত্যার উদ্দেশ্য আগুন লাগিয়ে দেয়। আমরা প্রশাসশনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।

এ বিষয়ে, কথা বলতে আনোয়ার এর বাড়িতে গেলে কাউকেউ খুজে পাওয়া যায় নি ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা, মনোজ কুমার নন্দী জানান, রাতে অগ্নিকান্ডের ঘটনা শুনেছি, অসাবধানতার বশেও হতে পারে, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

ঠিকানা টিভি ডট প্রেস: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কল্যাণে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জোড়া খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে 

পাবনা প্রতিনিধি: পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শত

ঈদের আগে ১৮০ গার্মেন্টসে বেতন-বোনাস সংকটের আশঙ্কা, শ্রমিক অসন্তোষের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগে অন্তত ১৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে জটিলতার আশঙ্কা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা