সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাইসহ ১২ মামলার আসামী চোর সামিদুল এর মাদক সেবন, বিক্রি, চুরি ডাকাতির মালামাল প্রকাশ্য বেচাকেনা ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলে।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা , রায়গঞ্জ,সলঙ্গার সার্কেল সাইফুল ইসলাম ও সলঙ্গা থানার ওসি সাকিউল ইসলামসহ সমন্বিত প্রশাসন অভিযান পরিচালনা করে এসময় চোর চক্রের মূল হোতা সামিদুলসহ তার দলবল পালিয়ে গেলে কাউকে আটক করতে পারে নি প্রশাসন। উল্লেখ মাদক সেবন ও নিজস্ব টর্চার সেলে নির্যাতন করার একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ হলে এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা বলেন, চুরি, ডাকতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান অব্যাহত থাকবে। রায়গঞ্জ, সলঙ্গার সার্কেল সাইফুল ইসলাম বলেন, এ অভিযান কোন বিছিন্ন অভিযান না এটা নিয়মত চলমান থাকবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.