
জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় চুরির অভিযোগ না তোলায় পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে সেই চোরের বিরুদ্ধে।
বুধবার সকালে সলঙ্গা থানার ভরমোহনী দক্ষিন পাড়া গ্রামে এঘটনা ঘটেছে, এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর।
অভিযোগ সুত্রে জানাযায়, গত ১৫ মার্চ ভুক্তভোগী মাছ চাষী রজব আলীর পুকুরে সেচ পাম্প চুরি করতে গিয়ে জাহাঙ্গীর নামে একজন আটক হয়।
স্থানীয়রা বিচার দেওয়ার কথা বলে আর বিচার দেয়নি, ভুক্তভোগী বিচার না পেয়ে সলঙ্গা থানার লিখিত অভিযোগ দায়ের করেন তার পর থেকেই সেই চোর বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসতো তারাই দ্বারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলে। এসময় ভুক্তভোগী রজব আলী জানান, বুধবার সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। কয়েক বছর ধরে লালনপালন করা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। হঠাৎ এই সর্বনাশ আমাকে দিশেহারা করে তুলেছে। ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত দাবি করে তিনি বলেন আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। সঠিক ও ন্যায় বিচারের আশায় আমি স্থানীয় থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নাই ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।











