সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্যা সংবাদ প্রচার ও মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও আওয়ামীলীগ নেতা গোলবার শেখ এর মিথ্যা হয়রানী মূলক অপপ্রচার ও মামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের ভুক্তভোগী আলহাজ্ব উদ্দিন।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে সলঙ্গা ইউনিয়নের বড়গোঁজা মাঝিপাড়া গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলহাজ্ব উদ্দিন বলেন, আমার পৈত্রিক সম্পত্তি ৭৩ শতাংশ জমি দীর্ঘ ৫৭ বছর যাবত আমাদের গ্রামের মৃত দছের শেখের ছেলে আওয়ামীলীগ নেতা গোলবার হোসেন অবৈধ ভাবে জোরপূর্বক জমি ভোগ দখল করে আসছিল। পরে জামির দলিল ও কাগজপত্র দেখে আমাদের জমিতে গেলে। আমাদের পরিবারসহ গ্রামের মাতব্বর ও নেতা কর্মীদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করে যাচ্ছে।

আমি মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংবাদে বিএনপির নেতাকর্মীদের নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন । সেই সাথে আমার পরিবার ও বিএনপি নেতাকর্মী এবং গ্রামের মাতব্বরা এই ঘটনার সাথে জরিত নাই। তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছেন। এমন কোন ঘটনা আদোও ঘটেনি। আমি সাংবাদিক ভাইদের মধ্যমে প্রশাসনের কাছে দাবি করছি আমার পত্তিক সম্পত্তির কাগজপত্র দেখে আমাদের দাবিকৃত জমি ন্যায় বিচারের মাধ্যমে জমিটি আমাদের বুঝিয়ে দিতে সহযোগিতা করবেন।

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, ভুক্তভোগী আলহাজ্ব উদ্দিনের জমিজমা সংক্রান্ত বিষয়ে কয়েক মাস হলো যে বিরাজমান অবস্থা সৃষ্টি হয়েছে সেটি গ্রামের প্রধানরা শান্তিপূর্ণ ভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার ছেলে পুলিশের চাকরি করার সুবাধে উনার এই ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে গ্রামের প্রধানদের কোন বিচার মানেননি।

সর্বশেষ জমি দখলকে কেন্দ্র করে বিএনপির যে নেতাকর্মীদের নাম জরানো হয়েছে তা সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত। আমার নামে বিভিন্ন পত্র পত্রিকায় যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। এটি পরিকল্পনা ভাবে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিডিয়া টায়াল। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম(ফরিদ) বলেন, জমি দখলকে কেন্দ্র করে আমাকে জরিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন এ ঘটনায় আমিসহ বিএনপির কোন নেতাকর্মী সম্পৃক্ত নেই। এবং জমি সংক্রান্ত বিষয়ে আদালত যে রায় দিবে সেটিই মেনেনিতে হবে। আদলতের আদেশের বাইরে কোন কথা বলার এক্তিয়ার কারো নেই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, পৃথক হলো বিচার বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার

র-এর পরিকল্পনায় কাশ্মীরে হামলা: ফাঁস হওয়া নথি ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গোপন নথি ফাঁস হওয়ার পর ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তানবিরোধী প্রচারণা। তবে এ নিয়ে ভারতের সাধারণ

বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগ এনে রেজাউল করিমের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর)