সলংগায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানায় ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত মোসাঃ সারমিন খাতুন (২৪) রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে হেরোইনের পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারমিন খাতুন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ

বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধিদলের সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বিষয়ক জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও

বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা ‘না’–এর পক্ষে প্রচার

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা

দুদকের নতুন সচিব খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।