সর্বহারা পার্টির পোস্টারিং, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় রাতের আঁধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি)। মাঝরাতে চামারি ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রিজের ওপর পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়।

পোস্টারগুলোতে লেখা হয়,২ জানুয়ারি-২০২৫ পার্টি-প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ সিকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন। কমরেড সিরাজ সিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন। গ্রামাঞ্চল কৃষি বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন। মার্কস বাদ-লেলিনবাদ মাওবাদ- জিন্দাবাদ।’

পোস্টারের নিচে লেখা রয়েছে- ‘কেন্দ্রীয় কমিটি পূর্ব বাংলার সর্বহারা পার্টি।’

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ঘটনা জানার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে

নিষিদ্ধ আ. লীগ ১৭ নভেম্বরকে কেন্দ্র করে গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন

টাঙ্গাইল কারাগারের বন্দিরা মশা মারছে, করছে অঙিনা পরিষ্কার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের কেউ ফগ মেশিন কাঁধে নিয়ে মশা মারছে, কেউ কাস্তে হাতে আঙিনা পরিষ্কার করছে। শুধু বন্দিরাই নয় কারাগারের কর্মকর্তা,

তেহরানে রহস্যজনক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তেজনা বিরাজ করছে ইরান-ইসরায়েল সীমান্তে। এরই মাঝে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল এসলামশাহরে শুক্রবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে

রবীন্দ্র কাছারিবাড়ি ভাঙচুরে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত-বিএনপির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক