সরাইলে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইলে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২৫ ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি দল বিজয়নগরের কামালমোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি জঙ্গলের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১৩ হাজার ৬২৮ পিস চশমা এবং ৩৪৩ পিস শাড়ি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আদানি পাওয়ারের বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করের বোঝাও বাংলাদেশের ওপর!

নিজস্ব প্রতিবেদক: আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের জন্য বাজারমূল্যের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের নিযুক্ত একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির প্রতিবেদনের বরাতে

যমুনা তীরে সোলার প্লান্টে ১কোটি টাকার মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা রফিক সরকারের ভাতিজাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুসাঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীর

ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, এ বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একাধিক

জনগণকে সাথে নিয়ে এদেশ নতুনভাবে সাজাবো – মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশে যারাই ক্ষমতার এসেছে তাঁরাই সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কোটি কোটি টাকা

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির