সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু’দল গ্রামবাসী।

সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক লাখাই সড়কের পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্রাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে এলে আসলে রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমানের সঙ্গে হাতাহাতি হয়। এর জেরে কুট্রাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ মার্চ (বুধবার) ২০২৫ সিরাজগঞ্জে শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর

মিজানুর রহমান আজহারির প্রার্থিতার ব্যাপারে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা)

১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. শামসুল ইসলাম স্থানীয় বাউশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি

দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: বগুড়া, শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫: দেশে দিন দিন সাংবাদিকের সংখ্যা বাড়লেও দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে। পেশার মান বাড়ছে না বরং তলানিতে ঠেকে গেছে।

জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি)