সরাইলে মসজিদের দ্বিতীয় তলায় শিশুর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছর বয়সী এক শিশু, ময়না আক্তার, নিখোঁজের একদিন পর আজ (রোববার, ৬ জুলাই) সকালে একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার নিথর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

পরিবার ও এলাকাবাসীর ধারণা—শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সারা এলাকায় জানানো হয় মেয়েটির সন্ধান চেয়ে।

অবশেষে রবিবার সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আলামত রয়েছে কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বতী সরকারের: রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে। সেই বঞ্চনা থেকে আজও

হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে

জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা -মঈন খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই- নতুন ভোটাররা জীবনে একবারও ভোট

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু

তাড়াশে চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের উদ্দ্যোগ ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং চেয়ারম্যান পদ প্রার্থী জহুরুল ইসলামের

সিরাজগঞ্জ কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামায়াত ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে ৪ নম্বর

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন