সরাইলে ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিএনপি’র বাঁধ ভাঙা উল্লাস 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী’র আয়োজন করেন উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৫ ই আগস্ট) উপজেলা সদরে অনুষ্ঠিত এ বিজয় র‍্যালীতে উপস্থিত নেতাকর্মীদের ভীড় ছিলো চোখে পরার মতো। ফ্যাসিবাদ হাসিনার প্রতি গণমানুষের ঘৃণা ও ক্ষোভ থেকেই আজকের এই জনসমুদ্র বলে মনে করছে অনেকেই।

এসময় বিজয় র‍্যালীতে উপস্থিত অনেকেই একে অপরের সঙ্গে রঙ খেলায় ব্যস্ত থাকার পাশাপাশি ঢোলের তালে তালে নাঁচতেও দেখা গিয়েছে।

এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, সরাইল বিএনপির ঘাঁটি এটি আবারও আজকে প্রমাণিত। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানাভাবে নিপীড়িত নির্যাতিত। ছাত্র-জনতার ও বিএনপির গণঅভ্যুত্থানে’র ফলে গতবছরের এই দিনে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেজন্য আজকের এই দিনটি অবশ্যই ঐতিহাসিক একটি বিজয়ের দিন। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিজয় র‍্যালী শেষে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল করিম রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার, উপজেলা জাসাস-এর আহ্বায়ক আহসানুল করিম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আব্দুর হাই সরকারের মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশন চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান

ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিতে হবে বলল শাহরিয়ার ।

 শাহরিয়ার কবির। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক। ঘা’তক দালাল নির্মূল কমিটির সভাপতি। সংখ্যা’ল’ঘু নি’র্যা’তন বন্ধ এবং যু’দ্ধা’প’রা’ধ বিচা’রের দা’বিতে সোচ্চার ছিলেন দীর্ঘকাল। চী’নের সঙ্গে বাংলাদেশ

প্রেমের টানে হিন্দু তরুণী প্রেমিকের বাড়ি, অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে জীবন সঙ্গি করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে শেরপুরে মুন্সিগঞ্জের এক হিন্দু তরুণী। শুক্রবার (১৭ জানুয়ারি)। শেরপুরে আসা ২৭ বছর বয়সী ওই হিন্দু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে ময়লার ভাগাড়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের কাছে ময়লার ভাগাড় সৃষ্টি করা হয়েছে। দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় চরম অস্বস্তিতে পড়ছেন হাসপাতালের রোগী,

সুনামগঞ্জে বাস ধর্মঘট: তিন দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সদস্যরা। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে

প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ভাষণে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে