সরাইলে ফুটবল টুর্ণামেন্টের নামে কৃষকদল নেতার চাঁদাবাজি 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্টের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন রাজু’র বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) চুন্টা বাজারের একাধিক ব্যবসায়ী’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগের সত্যতা মিলেছে।

এ ঘটনায় সহযোগিতা করার বিষয়ে চুন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবিরের নাম উঠলেও বিষয়টি অস্বীকার করেছেন তিনি। বাংলা এডিশন’কে হুমায়ুন কবির বলেন, খেলার কালেকশনের বিষয়ে আমি অবগত না। খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে, এটি বিবেচনা করে আমি নিজে ৪০ হাজার টাকা দিয়েছি।

এ বিষয়ে চুন্টা বাজারের ঔষধ ব্যবসায়ী ইকবাল মিয়া বাংলা এডিশন’কে বলেন, ফুটবল টুর্ণামেন্টের নাম করে জয়নাল মামা আমার কাছে ১০ হাজার টাকা চেয়েছিলেন, কিন্তু আমি ২ হাজার দিতে চাইলে অনেকটা জোরপূর্বক ৬ হাজার টাকা আদায় করে নিয়েছে। যেহেতু সকলে’ই দিচ্ছে তাই আমাকেও বাধ্য হয়ে দিতে হয়েছে।

ব্যবসায়ী জগবন্ধু পাল বলেন, ফুটবল খেলার জন্যে আমার ২৫০০ টাকা দিতে হয়েছে। আমি ৩৫ বছর যাবত চুন্টা বাজারে ব্যবসায়ী করে আসছি, এর আগে কখনো এমনভাবে জোরপূর্বক টাকা আদায় করা হয়নি।

এদিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুন্টা বাজারের শেবক মিষ্টান্ন ভাণ্ডারে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যদিও অজানা কারণে এ বিষয়ে পুরোপুরি মুখ খুলছে না দোকান মালিক।

তবে বাকবিতন্ডার বিষয়টি শুনেছে ও ভুক্তভোগী নিজে তার কাছে মৌখিক অভিযোগ করেছে বলে জানিয়েছেন চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সেলিম।

এদিকে বেশ ক’জন ব্যবসায়ী মুখ খুললেও নীরবতা দেখাচ্ছে বহু ব্যবসায়ী। নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে অনেকেই প্রতিবাদ করার কিংবা প্রশাসনের দারস্থ হওয়ার সাহস পাচ্ছেন না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ সেলিম বাংলা এডিশন’কে বলেন, ফুটবল টুূর্ণামেন্টের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তবে টাকা আদায়ের বিষয়ে লোকমুখে শুনতেছি ও আজ সকালে (৭ আগস্ট) চুন্টা বাজারের সনাতন ধর্মাবলম্বী এক ব্যবসায়ী আমার কাছে অভিযোগ দিয়ে গিয়েছে। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন নেতাদের অবগত করবো।

তিনি আরও বলেন, জয়নাল উপজেলা কৃষকদলের সদস্য সচিব হলেও সে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সঙ্গেই আঁতাত করে চলেছে, এ বিষয়ে আমার দলের সিনিয়র নেতাদের আগেও জানিয়েছি।

তবে অভিযোগের বিষয়ে সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন রাজু বাংলা এডিশনকে বলেন, এটি চাঁদাবাজি নয়, কুট্টাপাড়া খেলার মাঠে একটি টুর্ণামেন্টে চুন্টার টিম বর্তমানে সেমিফাইনালে আছে, খেলাটি সম্পূর্ণ করতে দুই লাখ টাকার বেশি খরচ যাচ্ছে। সেজন্য চুন্টা বাজারের কিছু ব্যবসায়ী ও পরিচিতদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া হচ্ছে, তবে চাপ দিয়ে নয়।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন বাংলা এডিশন’কে বলেন, বিষয়টি আমি এইমাত্র জানলাম এ ধরণের চাঁদাবাজির কোনো সুযোগ নেই, আমি আইনশৃঙ্খলা-বাহিনীকে বলবো এ ধরণের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিয়ানমারে ক্ষমতা বৈধ করতে ‘ডামি নির্বাচনের’ প্রস্তুতি জান্তার

আন্তর্জাতিক ডেস্ক: তিন ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে মিয়ানমারের জান্তা সরকার। এ হিসাবে আগামী ২৫ জানুয়ারি নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৮

নির্বাচন এলেই তসবিহ নিয়ে ঘোরে যারা, তারাই ধর্ম ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮

পিএসজির বিজয় উদযাপনে সহিংসতা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের ক্লাব সেরার স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা জেতে ক্লাবটি। স্বাভাবিকভাবেই

বেলকুচিতে বাক প্রতিবন্ধীর জায়গার দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

পুলিশের ওপর হামলা মামলায় আসামি পাঁচ শতাধিক, পুরুষ শূন্য টুঙ্গিপাড়া

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বী মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের

মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক 

নিজেস্ব প্রতিবেদক: পুষ্টিগুণে ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করা, জুস বা কেচাপ, মিষ্টি, টক বা নোনতা যে কোনো উপায়েই এটি খাওয়া যায়। অনেকে আবার সালাদ