সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে। দলীয় নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন সবাই সচেতন হলে দূর্নীতি কমে যাবে। সরকার কঠোর হলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার (০৫ মার্চ) উল্লাপাড়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনিনএসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাস কোরআন নাযিলের মাস। এজন্যই এই মাসের এতো গুরুত্ব। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের মর্যাদা রক্ষার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। কোরআনের আইন চালু হলে দূর্নীতি বন্ধ হয়ে যাবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শপথ অনুষ্ঠানে মোদি, লি ও শেহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার।

সিরাজগঞ্জ তাড়াশে সেতুর সরঞ্জাম গায়েব, দুদকের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় একটি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলাকালে ঘটেছে অনিয়মের অভিযোগ। নিয়ম অনুযায়ী ভাঙা সেতুর সরঞ্জামাদি নিলামের মাধ্যমে

ছেলে থাকতে ‘বেওয়ারিশ’ দাফন! ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাসিন্দা ইব্রাহিম (৬৫) ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর খবর শুনেও ছেলেসহ পরিবারের কেউ লাশ নিতে আসেননি। শেষ পর্যন্ত ‘বাতিঘর’ নামে একটি

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারত, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

সিরাজগঞ্জ যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে শিক্ষিত যুবদের কর্মসংস্থানের নতুন দিগন্ত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন