সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি।

শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত।

‘সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে’, বলেও জানান প্রেস সচিব।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালাস পেলেন বাবর। কেন বাবরকে এত ভয় পায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার

যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯

বিএনপি নেতার ভবনে রাতভর অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার পিস্তল, গুলি ও যোগাযোগ সরঞ্জাম নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লার বহুতল

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ঠিকানা ডেস্ক: মালয়েশিয়ার শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এতথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সিভিল

যুক্তরাষ্ট্রে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে,