সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার ও ইসি একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে। ইসির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে বলে জানান সিইসি।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত।

সিইসি জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে কমিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বলে শঙ্কার কথাও জানালেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে, চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে ভোটকক্ষ সংখ্যা বাড়ানো লাগবে কি না, কোথাও সমন্বয়ের প্রয়োজন কি না, ভোটকক্ষ ও জনবল বাড়বে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশকে চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা

শাহবাগ অবরোধ করল স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তারা এ

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার বেলা ২টার দিকে নয়াপাড়া

আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি – ড্যানিয়েলে লোডুকা

আমি কখনোই আল্লাহকে খোঁজার গরজ অনুভব করিনি। যখন কিছুই করার থাকত না, তখন কোনো পুরনো বই বা ভবন দেখে সময় কাটাতাম। কখনো কল্পনাও করিনি আমি