সরকারের ব্যাংক ঋণ ৮৭% আমানত ভিত্তিক, বিনিয়োগ নয়, বেড়েছে ঋণের বোঝা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আমানত বেড়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৭ শতাংশই ঋণ হিসেবে নিয়েছে সরকার। তবে বিশ্লেষকদের মতে, এই অর্থ উৎপাদনশীল খাতে নয়, বরং ঋণের বোঝা বাড়াতেই ব্যয় হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ‘ডেট বুলেটিন’ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ১৭১ কোটি টাকা, যার মধ্যে ৬২ শতাংশ—অর্থাৎ ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ কোটি—ব্যাংক থেকে নেয়া। আড়াই বছরে ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে ২ লাখ ৭০ হাজার কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় সরকার ও বেসরকারি খাত—উভয়ই ব্যাংকনির্ভর। এতে বেসরকারি উদ্যোক্তারা চাহিদামতো ঋণ পাচ্ছেন না, যা বিনিয়োগ স্থবিরতার অন্যতম কারণ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী জানান, “ব্যাংককে সরকারকে ঋণ দেওয়ার জন্য সৃষ্টি করা হয়নি, বরং বেসরকারি খাতে ঋণ দিয়ে অর্থনীতি সচল রাখার জন্যই তাদের মূল দায়িত্ব।”

ড. মইনুল ইসলাম বলেন, “শেখ হাসিনার সময়ে অনেক অপ্রয়োজনীয় প্রকল্প নেয়া হয়, যার বেশিরভাগই ঋণনির্ভর ছিল। বর্তমানে তার সুদের বোঝা টানতে গিয়ে সরকারের পরিচালন ব্যয়ের বড় অংশ ব্যয় হচ্ছে।”

২০২৩ সালের ডিসেম্বর শেষে ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ শতাংশে। শুধু চলতি অর্থবছরের প্রথমার্ধেই সরকারের সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “ঋণ যদি জনকল্যাণে ব্যবহার হতো, তাহলে তা যৌক্তিক হতো। কিন্তু সরকারি বিনিয়োগ ও সেবার মানে তার প্রতিফলন নেই। বরং সুদ পরিশোধ করতে গিয়েই আবার নতুন করে ঋণ নিতে হচ্ছে।”

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেও ব্যাংক থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতিকে সচল রাখতে হলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিশ্চিত করা, বাজেট ঘাটতি কমানো এবং সরকারি ব্যয় দক্ষভাবে ব্যবস্থাপনার দিকেই মনোযোগী হওয়া জরুরি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদ ভাঙলে ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট সাতটি প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত

অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অভিযানে গিয়ে পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ছাত্রদলের এক নেতার কাছে বিদেশি পিস্তল রয়েছে এমন খবরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে অস্ত্রসহ ছাত্রদল নেতাকে আটকের পর পুলিশ সদস্যদের

চট্টগ্রামে হঠাৎ ডায়রিয়া রোগী কয়েক গুণ

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের কয়েকটি এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। হঠাৎ করেই রোগী কয়েক গুণ হয়ে গেছে। ডায়রিয়ায় কাবু হয়ে প্রতিদিন হাসপাতালে

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

ঠিকানা টিভি ডট প্রেস: টিকটক রবিবার (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির

মোটরসাইকেল তিন দিন, অন্যান্য যান ২৪ ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত