সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সালাহউদ্দিন বলেন, ‘সরকারের প্রথম দিন একটা কেবিনেট মিটিং করতে হয়। আমরা সবাই বসেছি। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন।

‘সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করতে হয়। আমরা এবার ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছি,’ যোগ করেন তিনি।

সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরবরাহ চেইন ঠিক রাখা, বিদ্যুৎ-জ্বালানি খাতে যেন সমস্যা না হয়, গ্যাস-বিদ্যুতের প্রতি লক্ষ্য রাখা প্রাথমিক অগ্রাধিকার বলে জানান সালাহউদ্দিন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রথা অনুযায়ী সচিবদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তাদের বলেছেন যে, জনগণ আমাদের ম্যানিফেস্টোর ওপর ম্যান্ডেট দিয়েছে। সুতরাং যেটা জনগণের ইচ্ছা সেটাই প্রাধান্য পাবে। সে হিসেবে সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন।’

‘সবাইকে আমরা বলেছি যে, কার কী অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না। আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব,’ যোগ করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বিলম্বে মাসে ক্ষতি ১৪৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নদীর তীরে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে (সিওডি) যেতে দফায় দফায় বিলম্ব হচ্ছে। পর্যাপ্ত কয়লা

পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার

প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশ আজ 

নিজস্ব প্রতিবেদক: এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা মহাসমাবেশের ডাক দেয়। ঘোষণা অনুযায়ী, আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এই মহাসমাবেশ

পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে তার এ পদত্যাগ বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)

৯ মাসে ৬ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, আদায় মাত্র ১ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: গত ৯ মাসে (সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত) প্রায় ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড

টাঙ্গাইলের দুটি আসনে সহোদরের মনোনয়নপত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুস