সরকারের দুর্বলতায় সীমান্তে বারবার পুশ-ইন: ফয়জুল করীম

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সরকার দুর্বল বলেই ভারত তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন করছে। সরকার যদি শক্তিশালী হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না বা তারা এধরণের ঘটনা ঘটানোর সাহস করত না।”

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম আরও বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা বৈষম্য দূর করার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবচিত্র হলো-সেই বৈষম্য এখন আরও বৃদ্ধি পেয়েছে। যে দাবির জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দাবি আজও অধরা।”

তিনি বলেন, “আমরা চাই দেশে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন হোক। এতে করে সংসদে সকল দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে, একক দলের আধিপত্য থাকবে না। এর ফলে নতুন করে কোনো স্বৈরাচার জন্মের সুযোগ সৃষ্টি হবে না এবং জনগণকে নিজেদের দাবি আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হবে না।”

বক্তব্যের শেষে তিনি কুড়িগ্রাম-৪ আসনে ‘হাত পাখা’ প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, গণ সমাবেশে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাও: নুর বখত্ মিয়া, চর রাজিবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে।

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির

আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি: সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের

‘ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে’

অনলাইন ডেস্ক: জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে। বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শুক্রবার জাতিসংঘ

ইসরায়েলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।গতকাল শুক্রবার হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক