সরকারের কর্মকাণ্ড নিয়ে আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে: আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছেন, তারাই আবার কিছু দিন আগে বলেছেন, আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করছে।’

শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারাদেশে ও আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোটায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে।’

উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবুসহ স্থানীয় নেতারা বর্ধিত সভায় বক্তব্য রাখেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত

পিরিয়ডের সময় নারীদের রোজার নিয়ম

পিরিয়ডের সময়ে রোজা রাখতে পারেন না নারীরা। অনেক সময় দেখা যায়, এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানেন না নারীরা। তবে কাজা রোজাগুলো পরবর্তী সময়ে পালন

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

ডেস্ক রিপোর্ট: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের

স্বামীর পরকীয়া সইতে না পেরে স্ত্রীর বিষপান

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বামীর পরকীয়ার জেরে বিষপানে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ অক্টোবর) উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এবার ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত ডিসেম্বর-জানুয়ারির প্রাণঘাতী বিক্ষোভ ও দমনপীড়নের পর এই প্রথম এত বড় পরিসরে কোনো মিছিল

ইসরায়েলকে ঠেকাতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাংলাদেশসহ ২০টি দেশ বৈঠকে বসছে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় আগামী ১৫ ও