সরকারি বস্তা বদলে চাল পাচার, বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউনে এ অভিযান চলে। এসময় ১১৯ বস্তা চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা আদালত পরিচালনা করেন।

স্থানীয় ও ভ্রাম্যামাণ আদলত সূত্রে জানা গেছে, আদমদীঘি ব্রিজের মোড়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তার মালিকানাধীন তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউন ভাড়া নিয়ে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী ডিলার সাহিদা বেগম। কিন্তু তিনি চালগুলো দরিদ্র মানুষের মাঝে বিক্রি না করেই ওই গোডাউন থেকে সরকারি বস্তা বদল করে পাচার করছিলেন। শুক্রবার দুপুরে দুটি ব্যাটারিচালিত ভ্যানে ৩৩ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতা চালগুলো আটক করে। পরে ওই গোডাউনে ভ্রাম্যামাণ আদলত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাস্টিকের ৩৫ বস্তায় রাখা ১ হাজার ৭৫০ কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা ২ হাজার ৫৫০ কেজি চাল জব্দ করে। সেই সঙ্গে ৩৩ বস্তায় ১ হাজার ৬৫০ কেজি চাল আটক করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে

যেভাবে বেহাত নগদের শতকোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: সংকটে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নানা গ্রুপ-উপ-গ্রুপ জেঁকে বসেছে নগদে। ডাক বিভাগের একটি অংশ নগদের নিয়ন্ত্রণ

‘সাগর-রুনি হত্যা নিয়ে মুখ খুলেছে আসামিরা, দিয়েছে বেশ কিছু তথ্য’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঊর্ধ্বতন

শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ১ জন চিহ্নিত: আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় একজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে সমকালকে

হরমুজ প্রণালি সংকটে এলএনজি আমদানিতে শঙ্কা, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে, যা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক ও দলীয় সূত্রে এ তথ্য জানা