সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরেন: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অপারেশন ডেভিল হান্ট করছেন, ঠিক আছে। কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। মঙ্গলবার রাজধানীর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্নে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আর বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন ও রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবি নয়।

স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য, আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক-ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, নগর নেতা শামছুল হূদা, ইউনূস মৃধা, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জামায়াতে প্রার্থী রফিকুল ইসলাম খান

জুয়েল রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

অনলাইন ডেস্ক: জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল মোটামুটি নিষ্প্রাণ, তবে বিশ্বকাপজয়ী

উৎসাহ আছে, বিনিয়োগ নেই: বাংলাদেশে পিছিয়ে জাপান

নীতিগত অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামো দুর্বলতা জাপানি বিনিয়োগে প্রধান বাধা নিজস্ব প্রতিবেদক: দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা—সব মিলিয়ে বাংলাদেশে জাপানি

রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক আসাদুল

নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার